ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে তানজিলুর রহমান তানজিল (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) ভোর ৪টা থেকে ৫টার মধ্যবর্তী কোনো এক সময়ে সদর থানাধীন তালতলা গ্রামের পশুর হাটপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত তানজিলুর রহমান তানজিল একই এলাকার রিপন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ কক্ষে ঘরের আড়ার সঙ্গে পরিহিত টি-শার্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানজিল। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। স্থানীয়দের ধারণা, মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ঝুলন্ত মরদেহ উদ্ধার,কিশোর,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত