ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় যমুনা সেতুতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

ট্রাকের ধাক্কায় যমুনা সেতুতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

যমুনা সেতুর উপরে তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গগামী লেনে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেতুর ১৫ নম্বর পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে সেতুর উত্তরবঙ্গগামী লেনে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সামনে থাকা একটি বাস ও মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ঢাকামুখী লেন দ্রুত সচল করা হলেও উত্তরবঙ্গগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয় এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি উল্লেখ করেন।

বাস-মাইক্রোবাস সংঘর্ষ,যমুনা সেতু,ট্রাকের ধাক্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত