ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে খড়ের পালা থেকে রিভলবার উদ্ধার

সিরাজগঞ্জে খড়ের পালা থেকে রিভলবার উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঁদ মেটুয়ানি গ্রামের একটি খড়ের পালার ভেতর থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরের দিকে ওই গ্রামের রাজু সরকারের স্ত্রী খড়ের পালার খড় শুকাতে দেন। এ সময় খড়ের পালার ভেতর থেকে রিভলবারটি দেখতে পায় তার শিশু ছেলে। খেলনা মনে করে সেটি মায়ের কাছে নিয়ে গেলে তিনি বুঝতে পারেন এটি খেলনা নয়, একটি রিভলবার। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ওইদিন বিকেলে সহকারী পুলিশ সুপারের (বেলকুচি সার্কেল) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রিভলবারটি খড়ের পালার ভেতরে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

রিভলবার উদ্ধার,খড়ের পালা থেকে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত