ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা

মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মির্জাগঞ্জ,এমপি আলতাফ হোসেন চৌধুরী,মতবিনিময় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত