
সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মফিজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আসিফ (২০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আসিফ ওই উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতো। রোববার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।