ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় বোমা সদৃশ ২ বস্তু উদ্ধার

দর্শনায় বোমা সদৃশ ২ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের হঠাৎ পাড়া নামক স্থানে রাস্তার মাঝখান পাশের কবরস্থান থেকে দুটি বোমার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত ১০টার দিকে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার দর্শনা হঠাৎ পাড়া এলাকায় রাস্তার মাঝখানে ও কবরস্থান থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমার সদৃশ বস্তু দেখতে পায় পথচারীরা। এরপর দর্শনা থানা পুলিশের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রাতেই দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু দুটি উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার জন্য কে বা কারা বোমা দুটি ফেলে রেখেছে।

দর্শনা,বোমা,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত