ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় বজ্রপাতে কৃষক নিহত

দামুড়হুদায় বজ্রপাতে কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে বজ্রপাতে শহিদুল ইসলাম (৬১) নামের এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শহিদুল ইসলাম ও তার ভাই আমিনুল ইসলাম বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাটের জমিতে সার ছড়ানোর সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে শহীদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ভাই আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যার একটু আগে তখন বৃষ্টি পড়ছিল। আমি এবং আমার ভাই শহিদুল ইসলাম বাড়ির পাশে মাঠে পাটের জমিতে সার দেওয়ার জন্য যাই। সার ছড়ানোর সময় এ ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বজ্রপাত,কৃষক নিহত,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত