ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুসলিম নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লিসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

ভারত,মুসলিম নিপীড়ন,ঠাকুরগাঁও,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত