ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক সাবিনা উপজেলার নারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জামজামি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফিরোজ আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর গ্রামের আসির উদ্দিনের বসতবাড়ির পাশের বাঁশবাগান এলাকা থেকে সাবিনা খাতুনকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক সাবিনা খাতুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

নারী আটক,৫০০ গ্রাম গাঁজাসহ,আলমডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত