ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নিখোঁজের আড়াই মাস পর সন্ধান মিললো মোতালেবের

নিখোঁজের আড়াই মাস পর সন্ধান মিললো মোতালেবের

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক মোতালেব হোসেন (২২) দীর্ঘ ২ মাস ১২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

মোতালেব হোসেন কুনিয়া গ্রামের ইসরাফিল আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে নদীতে গোসল করার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর মোতালেব আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার (১৭ মে) দুপুরের দিকে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে মোতালেবের সন্ধান মেলে। খবর পেয়ে পরিবারের কয়েকজন সদস্য দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোতালেব নিখোঁজ থাকায় পরিবার জুড়ে দুশ্চিন্তা, কান্নাকাটি ও হতাশার পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ মোবাইল ফোনে তার সন্ধানের খবর পেয়ে সবাই আনন্দিত হয়।

মানসিক ভারসাম্যহীন মোতালেবকে ফিরে পাওয়ায় পরিবারটির মাঝে আবারও আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

নিখোঁজ,সন্ধান,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত