ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‎​লালমনিরহাটে‎ ভূমিসেবা মেলা বিষয়ক মতবিনিময় সভা

‎​লালমনিরহাটে‎ ভূমিসেবা মেলা বিষয়ক মতবিনিময় সভা

‎‎স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে লালমনিরহাটে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান জানান, ১৯ মে সকালে সারাদেশের ন্যায় লালমনিরহাটেও দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হবে। মেলা উপলক্ষ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি, ডিজিটাল ভূমিসেবার স্টল, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন নাগরিকরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে পাবেন।

‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ জেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

‎​প্রেস ব্রিফিং শেষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে লালমনিরহাটের পর্যটন খাতের ‘সম্ভাবনা, সমস্যা ও করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

‎​লালমনিরহাট,ভূমিসেবা মেলা,মতবিনিময় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত