ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় শিশু খাদ্য, সার ও বীজ প্রভৃতি তদারকি করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লাইসেন্স ব্যতিত গ্যাস বিক্রয় করায় মেসাস মা অটোর মালিক মো. আব্দুর বারেককে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করায় মেসার্স তিসান বীজ ও বস্তা ঘরের মালিক মো. বেল্টু মিয়াকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে মেসাস হারুন স্টোরের মালিক মো. হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই বস্তা জুস বার জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।

একইসাথে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

চুয়াডাঙ্গা,জরিমানা,ভোক্তা-অধিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত