ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।

পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ অন্যান্যরা।

উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন।

তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে ভূমিসংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও,ভূমিসেবা মেলা,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত