
রংপুর নগরীর রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি স্কুল ‘জুম বাংলাদেশ’-এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সচিব মাহফুজ উন নবী ডন।
এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাহাত, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।
তরুণ শিক্ষার্থী আসিফ মাহমুদ-সহ কয়েকজন বন্ধু মিলে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথে আনতে নিজেদের অর্থায়নে ‘জুম বাংলাদেশ রংপুর ফ্রি স্কুল’ নামে প্রতিষ্ঠানটি শুরু করেন।
প্রধান অতিথি সুবিধাবঞ্চিত শিশুদের কষ্টের কথাগুলি শুনে আবেগাপ্লুত হয়ে যান। আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সৌদি প্রবাসী জ্যাকি জন-এর উদ্যোগে শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।