
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার এরশাদপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের লিজ নেওয়া একটি পুকুরে মোটর দিয়ে পানি সেচে মাছ ধরার কাজ করছিল হৃদয়। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাতের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।