
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুইজন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার দর্শনা পৌরসভার ইসলাম বাজার এলাকার মজিবর রহমানের মেয়ে মাসুরা বেগম (৪৬), একই পৌরসভার আনোয়ারপুর এলাকার আবুল কালাম-এর স্ত্রী আমেনা খাতুন (৫০), চাকুলিয়া গ্রামের নুর আলমের ছেলে সাইদুর রহমান (২৭), দোস্ত গ্রামের মৃত এলাম মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪১) ও আকুন্দবাড়িয়া ফার্ম পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান সুইট (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানার নেতৃত্বে পুলিশের একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।