
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বড় শলুয়া গ্রামের জাহেদ আলী (৫৫), একই গ্রামের সুলতান (২৬) ও দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের রজন বিশ্বাস (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানার নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিল। দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।