ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে ১১ বছরের মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে ১১ বছরের মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে গলায় মাংস আটকে রাখি তারা খাতুন (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঈদের দিন এ ঘটনা ঘটে।

নিহত রাখি তারা খাতুন উপজেলার লোকনাথপুর গ্রামের আব্দুল্লাহর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে রাখি তারা খাতুন পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেতে বসে। এ সময় তার গলায় মাংস আটকে যায়। পরে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাখি তারা খাতুনের বাবা আব্দুল্লাহ বলেন, “ঈদের দিন দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলাম। এ সময় রাখি তারার গলায় মাংস আটকে যায়। পরে তার মৃত্যু হয়।”

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, “খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে গেলে রাখি তারা খাতুনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”

মাদ্রাসাছাত্রীর মৃত্যু,গলায় মাংস,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত