
চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ তালহা, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজকোর্ট এর পিপি এড মারুফ সারোয়ার বাবু, জেলা আইনজীবী ফোরাম এর আহবায়ক এড. আ.স.ম আব্দুল রউফ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।