ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ৪ গ্রেপ্তার

জীবননগরে পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ৪ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালনগর গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪৫), একই গ্রামের আবু বকরের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোজায়ের চৌধুরীর ছেলে মিন্টু (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

পলাতক ৪ গ্রেপ্তার,পুলিশের অভিযান,জীবননগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত