ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

রংপুরের পীরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলার দাড়িকামারী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোকলেছুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারে মকবুল মণ্ডলের দোকানের সামনে খালাসপীরগামী পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোকলেছুর রহমান পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মোকলেছুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক কারবারি আটক,এক হাজার ইয়াবা,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত