ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা (কার্যক্রম নিষিদ্ধ) মহির উদ্দিনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওই আ’লীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেফতার,আ’লীগ নেতা,হত্যা মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত