ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরের পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুর জেলার পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘাটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো দিঘাটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুর মৃত্যু,ডোবায় ডুবে,রংপুরের পীরগাছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত