ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন করায় জরিমানা

সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন করায় জরিমানা

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য, মাঠা ও দই উৎপাদন করার অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া বাজার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য, মাঠা ও দই উৎপাদন ও বাজারজাত করে আসছিল একটি প্রতিষ্ঠান। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে আর এস দধি ভান্ডার নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ অভিযোগ প্রমাণিত হওয়ায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রতিষ্ঠান মালিক রায়হান আলীকে উল্লেখিত টাকা জরিমানা করেন।

এ অভিযানে র‍্যাব, পুলিশ, আনসার ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জরিমানা,শিশু খাদ্য উৎপাদন,অনুমোদন ছাড়া,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত