ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় জমির মাটি কাটার অভিযোগে ৬ ট্রাক্টরসহ আটক ৭

দামুড়হুদায় জমির মাটি কাটার অভিযোগে ৬ ট্রাক্টরসহ আটক ৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরস্থ বটতলা সংলগ্ন বাদশার ইটভাটার সামনে ফসলি জমিতে মাটি কাটার সময় ৬টি ট্রাক্টরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের নুহু আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), মৃত বাবলু হকের ছেলে আল মামুন (৩২), মৃত মনোহার জোয়াদ্দারের ছেলে বিপ্লব হোসেন (৩৩), দামুড়হুদা শহরের দশমীপাড়ার মনসুর আলীর ছেলে ফকির মুহম্মদ (৩৮), নতুন হাউলী গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম (৩৫), জয়রামপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে ইকরামুল (৩৭) এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসান আলীর ছেলে সোহান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশ জানতে পারে, উপজেলার উজিরপুরস্থ বটতলা সংলগ্ন বাদশার ইটভাটার সামনে ফসলি জমি কেটে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছেন জাহিদুল ইসলামগং। এ খবরের ভিত্তিতে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি মাটিভর্তি ট্রাক্টরসহ ৭ জনকে আটক করে। পরে ট্রাক্টরসহ তাদের থানায় নিয়ে আসা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদুল গং বেশ কিছুদিন ধরে ফসলি জমি কেটে মাটি অন্য স্থানে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

আটক ৭,৬ ট্রাক্টরসহ,মাটি কাটার অভিযোগ,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত