ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোলে ছাত্রলীগের মিছিল থেকে ২ কর্মী আটক

বেনাপোলে ছাত্রলীগের মিছিল থেকে ২ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বিএনপির কিছু লোক ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে।

এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

২ কর্মী আটক,ছাত্রলীগের মিছিল,বেনাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত