ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

তালায় সীমানা পিলার চক্রের ৪ সদস্য আটক

তালায় সীমানা পিলার চক্রের ৪ সদস্য আটক

সাতক্ষীরার তালার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার শ্যালক সুশান্ত (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে পিলারটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। রাতে এক্সপার্টরা এটি সঠিক কি-না যাচাই-বাছাই করতে আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়।

এ সময় ভোলানাথ সানার বসতবাড়ি থেকে পিলারসহ ওই চারজনকে আটক করে পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে রাতে সীমানা পিলার বেচাকেনা করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমানা পিলারসহ ওই চারজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদ শেষে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত নয় তাদের ছেড়ে দেওয়া হবে।

৪ সদস্য আটক,সীমানা পিলার চক্র,তালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত