ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় গভীর রাতের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গায় গভীর রাতের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জোড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসাবুল মাইমুদ (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসাবুল মাইমুদ উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদ ওরফে রনির ছেলে।

জেলা পুলিশের পাঠানো প্রেস নোটে জানা যায়, শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসাবুল মাইমুদকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আহসাবুল মাইমুদকে আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছাত্রলীগ নেতা গ্রেফতার,রাতের অভিযান,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত