ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েক দিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জুন শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার কুলিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৫টি পলি বলে চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে।

বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়।

মাছের রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটা বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।

আটককৃত রেনু পোনা অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই আলামিন, এসআই নকীব, এএসআই সোহাগসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ নিয়ে গত এক মাসে পুলিশের অভিযানে মোট ৩৪ বল ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে।

খালে অবমুক্ত,ভারতীয় রেনু পোনা,আটক,পুলিশের অভিযান,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত