
মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফারুক হোসেন (দৈনিক সমকাল ও একুশে টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন— সহ-সভাপতি রামিজ আহসান (যমুনা টেলিভিশন), যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি (দৈনিক খাসখবর), অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি (ভোরের ডাক), দপ্তর সম্পাদক আসিফ ইকবাল (৭১ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা (এটিএন বাংলা) এবং নির্বাহী সদস্য মেহের আমজাদ (দৈনিক খবর), জাকির হোসেন (দীপ্ত টিভি) ও মাজেদুল হক মানিক (আরটিভি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী ১১টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র জমা পড়ে। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার ড. মো. আলীবদ্দিন ও মো. ওয়াহিদুজ্জামান, মেহেরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো, সদস্য মো. কামরুজ্জামান খান ও ওয়াজেদুল হকসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।