ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাশকতা মামলায় চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তারানীপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার তারানীপুর গ্রামের তোয়াক্কেল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম (৩৮) এবং একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তারানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার,ছাত্রলীগের দুই নেতা,চুয়াডাঙ্গা,নাশকতা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত