ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক দিনাজপুরের রফিকুল ইসলাম

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক দিনাজপুরের রফিকুল ইসলাম

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। রংপুর বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

গত ০৩ নভেম্বর ২০২৪ তারিখে দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই মোঃ রফিকুল ইসলাম সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

বিসিএস ২৭তম ব্যাচের এই কর্মকর্তা দিনাজপুরে যোগদানের মাধ্যমে জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেন।

অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

নিভৃতচারী এই জেলা প্রশাসক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের আস্থা অর্জনই একজন জেলা প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

তার মতে, সরকারি সেবা এমন হওয়া উচিত, যাতে মানুষ মনে করে—রাষ্ট্র তার পাশে রয়েছে।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মোঃ রফিকুল ইসলামের গৃহীত কর্মসূচিগুলো একদিন সারা দেশে বিস্তৃত হবে—এমন প্রত্যাশা বিদ্যানুরাগী এই জেলা প্রশাসকের।

রফিকুল ইসলাম,দিনাজপুর,শ্রেষ্ঠ জেলা প্রশাসক,রংপুর বিভাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত