ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৮ জুন) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে সদর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবদিয়া এলাকা সংলগ্ন চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের উত্তর পাশের রাস্তায় অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হযরত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১২। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক ব্যবসায়ী আটক,১৬ কেজি গাঁজা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত