ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে নিষিদ্ধ যুবলীগ নেতা-সহ গ্রেপ্তার ৪

জীবননগরে নিষিদ্ধ যুবলীগ নেতা-সহ গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (৪৫), হরিহরনগর গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে আলমগীর মণ্ডল (৩০), মেদনীপুর গ্রামের হাসান আলীর ছেলে আকরাম হোসেন (২৯) এবং উপজেলা শহরের বাজারপাড়া এলাকার মৃত জমাত আলীর ছেলে আখের আলী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নাশকতা ও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ৪,নিষিদ্ধ যুবলীগ নেতা,জীবননগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত