ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় ১১৫ মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় ১১৫ মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত ১১৫ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

শিক্ষা উপকরণ বিতরণ,মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থী,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত