ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, বুধবার ভোররাতে গঙ্গাচড়া উপজেলার ধনতলা বাজার সংলগ্ন দক্ষিণ বেতগাড়ী কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান ওই এলাকার মো. নয়া মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি গঙ্গাচড়া উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল র‌্যাব-১৩। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার,প্রধান আসামি,গৃহবধূ ধর্ষণ মামলা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত