ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ইয়াবা সেবনের অভিযোগে কথিত নারী সাংবাদিককে ৬ মাসের জেল

ইয়াবা সেবনের অভিযোগে কথিত নারী সাংবাদিককে ৬ মাসের জেল

চুয়াডাঙ্গা উপজেলার চার মাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে মাসুরা খাতুন টুলি (৩০) নামে এক কথিত সাংবাদিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) রাতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আজাদ। শুনানি শেষে তিনি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চার মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে মাসুরা খাতুন টুলিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মে মাসে জীবননগর উপজেলা শহরের একটি ভাড়া বাসা থেকে মাসুরা খাতুন টুলিকে আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

৬ মাসের জেল,কথিত নারী সাংবাদিক,ইয়াবা সেবনের অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত