ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী জানান, তিনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০/১২ জন নেতাকর্মী অফিসে বসেছিলেন। রাত ১০টার দিকে তারা অফিসে তালা দিয়ে মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখেন, অফিসের এক কোণায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ককটেল বিস্ফোরণ,বিএনপির কার্যালয়,কালিগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত