ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

জীবননগরে পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফসা উপজেলার ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাফসা বাড়ির পাশে একটি পুকুরের নিকট খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ পানি থেকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কন্যা শিশুর মৃত্যু,পানিতে ডুবে,জীবননগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত