ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।

সভা শেষে উপজেলা পরিষদের গেটের সামনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

উদ্বোধন,বৃক্ষরোপণ কর্মসূচি,দেবহাটা,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত