
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে অর্ধ ডজন মামলার আসামি বাবুল (৪৫), ওমর ওসমান (৩৭) ও তুষার ইমরান (২৯) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চলে।
গ্রেফতারকৃত বাবুল উপজেলার গয়েশপুর গ্রামের মৃত মোহাম্মদ মালিতার ছেলে, ওমর ওসমান একই উপজেলার পুরাতন লক্ষীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং তুষার ইমরান হাসাদা এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বাবুল অর্ধ ডজন মামলার আসামি।
এছাড়াও অন্য দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। পরে দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।