ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা।

সভায় শান্তি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালনের আহ্বান জানিয়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরপিএমপির সকল ইউনিটকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা,আইনশৃঙ্খলা কমিটি,রংপুর,পবিত্র আশুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত