ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে গাছের নিচে চাপা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

ঈশ্বরদীতে গাছের নিচে চাপা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, গাছের নিচে চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে তিনি জেনেছেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি।

ইমামের মৃত্যু,গাছের নিচে চাপা,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত