ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প, চূড়ান্ত পরিদর্শনে বিদেশি প্রতিনিধি দল

ঈশ্বরদীতে মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প, চূড়ান্ত পরিদর্শনে বিদেশি প্রতিনিধি দল

পদ্মার চরে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ প্রকল্প এখন নবায়নযোগ্য জ্বালানির এক যুগান্তকারী উদ্যোগ। পাবনার ঈশ্বরদীতে পদ্মার বিশাল চরে ইতোমধ্যেই মেগা সোলার প্যানেলের মাধ্যমে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ আরও একধাপ এগিয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার চরে প্রস্তাবিত প্রকল্প এলাকা পুনরায় পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধি দল।

এসময় কোম্পানির এমডি, পিডি, প্রজেক্ট ডাইরেক্টরসহ সোলার পাওয়ার প্লান্টের স্থানীয় অফিসের ব্যবস্থাপক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা প্রকল্পের সম্ভাব্যতা, পরিবেশ, প্রকল্প এলাকা এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন।

তারা জানান, কাজ শুরুর আগে প্রকল্প এলাকায় বিদেশি প্রতিনিধি দলের এটি চূড়ান্ত পরিদর্শন। এরপর শুরু হবে মাঠ পর্যায়ের কাজ। সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

এর আগে, দেশি-বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা সড়কপথে ঢাকা থেকে ঈশ্বরদীর আরামবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান। পরে হেঁটে ও নৌকায় করে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বিদেশি প্রতিনিধি দল,চূড়ান্ত পরিদর্শন,সৌর বিদ্যুৎ প্রকল্প,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত