ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, আহত ১

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, আহত ১

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী এক স্বজনকে আনতে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আব্দুল্লাহ। পথে কালুখালীর গান্ধীমারা এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আহত ১,যুবক নিহত,ত্রিমুখী সংঘর্ষ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত