ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদুর রহমান উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের ছেলে এবং মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেফতার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার,আওয়ামী লীগ নেতা,নাশকতা মামলা,জীবননগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত