ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ নয়নকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার জয়েনপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে জয়েনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিস্ফোরণ আইনের নিয়মিত মামলায় আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

গ্রেফতার,সাবেক নেতা,ছাত্রলীগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত