ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অপপ্রচারের বিরুদ্ধে রংপুরে মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ

অপপ্রচারের বিরুদ্ধে রংপুরে মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ

‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রংপুর মহানগর ও জেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মহানগর ও জেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের আমলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল-নির্যাতন সহ্য করেছেন। হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা নিজ ঘরে ঘুমাতে পারেননি। তারা ২৪-এর জুলাই আন্দোলনে পালানোর পরও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, দেশের ও জনগণের নিরাপত্তার স্বার্থে যুবদলের নেতাকর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশের মাটিতে আর অপরাজনীতি করতে দেওয়া হবে না। যে কোনো পন্থায় তাদের প্রতিহত করা হবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল আলম নাজুর সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব আতিকুর রহমান লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাহালোম চৌধুরী সাহালোম। এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জিল্লুর রহমান জেনস এবং সহ-সভাপতি রাকিব হোসেন প্রমুখ। এছাড়াও রংপুর মহানগর, ওয়ার্ড, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ,জেলা যুবদল,রংপুরে মহানগর,অপপ্রচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত