
সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনীতির বিরুদ্ধে মঙ্গলবার সকালে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাফি ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।