ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নোয়াখালীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘাতক মিনি ট্রাকের চালককে আটক করেছে।

মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড়স্থ কবিরহাট-সোনাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সদর উপজেলার মহি উদ্দিন মাহমুদ ও সালাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুরপাড় এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত মিনি ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

২ আরোহী নিহত,মোটরসাইকেল,মিনি ট্রাক,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত